করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। ফলে কমছে করোনা শনাক্তের হার ও হাসপাতালে ভর্তির সংখ্যা। তাই বলে করোনা স্বাস্থ্যবিধিতে গাফিলতির সুযোগ নেই বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্যমতে, গত শনিবার পর্যন্ত বিশ্বে আরও ৩১ লাখ ২০ হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন তা ছিল ৩৩ লাখ ৯৫ হাজার ৭৮৫। এ অবস্থায় বিশ্বের দেশে দেশে ওমিক্রন সংক্রম চূড়ায় পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ দৈনিক সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ক্রমেই তা কমবে।
রয়টার্স জানায়, অস্ট্রেলিয়ায় গতকাল ১ লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে তা আগের দিনের তুলনায় কম। কঠোর বিধিনিষেধের দেশটিতে এ নিয়ে টানা চার দিন সংক্রমণের পরিমাণ ১ লাখ ছাড়াল। এ অবস্থায় দেশটিতে ওমিক্রনের ঢেউ চূড়ায় পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল কেলি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বর্তমানে আমাদের যে পরিমাণ ব্যক্তির করোনা শনাক্ত হচ্ছে, তা আরও কিছুদিন চলবে। তবে আমাদের শনাক্তের হার ক্রমেই কমছে। হাসপাতালে ভর্তির পরিমাণও কমছে। তাই অল্প কিছুদিনের মধ্যে আমরা ওমিক্রনের চূড়া অতিক্রম করব বলে মনে হচ্ছে।’
গতকাল সকাল পর্যন্ত ভারতে আরও ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় একটু বেশি। আগের দিন ছিল ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৬৭ লাখ। দেশটিতে গতকাল করোনায় মৃত্যু হয়েছে আরও ৪০২ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৫ হাজার ৭৫২।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার বাধ্যতামূলক টিকার প্রস্তাব স্থগিতের আদেশ দিয়েছেন। যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীসংখ্যা ১০০-র বেশি, তাদের জন্য টিকা বা নিয়মিত করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিল বাইডেন প্রশাসন।
নিয়মিত ক্লাসে ফিরতে যুক্তরাষ্ট্রের বোস্টন ও শিকাগো অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার কয়েক হাজার স্কুলশিক্ষার্থী বিক্ষোভ করেছে। তা ছাড়া, কঠোর বিধিনিষেধেরও প্রতিবাদ জানিয়েছে তারা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫