ফেনীতে চার মাসে ৬৩ অভিযানে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা এসব তথ্য নিশ্চিত করেন।
অভিযানে মূল্য তালিকা না থাকা, তালিকা হালনাগাদ না করা, পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা, হোটেল ও বেকারীতে অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করায় জরিমানা করা হয়।
এ ছাড়া উৎপাদন ও পরিবেশন, ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন বিষয় অমান্য করায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
কার্যালয় সূত্র জানা গেছে, জানুয়ারিতে জেলা জুড়ে ১৭টি অভিযান পরিচালনা করে ২৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে ফেব্রুয়ারিতে ১৩টি অভিযান পরিচালনা করে ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা, মার্চে ১২টি অভিযান পরিচালনা করে ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা, এপ্রিলে ১৮টি অভিযান পরিচালনা করে ৩৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার টাকা এবং চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত ৩টি অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা আজকের পত্রিকাকে বলেন, ভোক্তার অভিযোগের প্রেক্ষিতেও এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া তেলের বাজার দর নিয়ন্ত্রণে চার মাসে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা এবং খুচরা বিক্রেতাদের নিয়মিত তদারকি করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫