অনেক বাধাবিপত্তির পর আজ ঢাকায় আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি। শুক্রবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড শিরোনামের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বিষয়টি নিশ্চিত করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া। তিনি জানান, নোরা শুক্রবার বেলা ১১টার দিকে মুম্বাই থেকে ঢাকায় আসবেন। তিনি বিশ্রাম নেবেন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হাজির হবেন তিনি। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন নোরা ফাতেহি।
জানা গেছে, সন্ধ্যার অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন নোরা। অনুষ্ঠানে নোরা ফাতেহির পারফর্ম করার কথা শোনা গেলেও বিষয়টি পরিষ্কার করেননি ইশরাত জাহান। তবে এরই মধ্যে অনুষ্ঠানের জন্য তিন ধরনের মূল্যমানের টিকিট বিক্রি হয়েছে। ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা।
নোরা ফাতেহির ঢাকায় আগমনের শেষ দিকে আপত্তি জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠান বন্ধের এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই। এরপর ঢাকায় নোরার আগমন নিয়ে শঙ্কা কেটে যায়। তথ্যমন্ত্রী বলেন, ‘নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না।’
এ মুহূর্তে বলিউডের আলোচিত নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। এবারের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ মাতানোর কথা রয়েছে নোরা ফাতেহির।
নোরা ফাতেহি সম্পর্কিত আরও পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫