প্রথমবার একসঙ্গে কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলেন শাহরিয়ার রাফাত ও আসিয়া ইসলাম দোলা। ‘কী জাদু জানিস’ শিরোনামের গানটি লিখেছেন শাহরিয়ার রাফাত নিজেই। সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি। গানটি ব্যবহার হয়েছে মাসুদ রানা অনিক পরিচালিত ‘ভুল মানুষের গল্প’ নাটকে। শিগগির একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
শাহরিয়ার রাফাত বলেন, ‘নাটকের গল্পের সঙ্গে সংগতি রেখেই গানটি লেখা এবং সুর করা। দোলার সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। তবে একসঙ্গে দ্বৈত গান করা হয়নি। গানটি নিয়ে আমি আশাবাদী। আমি চাই দর্শক নাটকটাও উপভোগ করুক, গানটাও উপভোগ করুক।’
রাফাত জানান, আগামী সেপ্টেম্বরে তাঁর নতুন চারটি গান একে একে প্রকাশ পাবে। চারটি গান লিখেছেন সোমেশ্বর অলি, মেহেদী হাসান লিমন ও শাহরিয়ার রাফাত নিজে।
রাফাতের মতো দোলাও ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘ভালোবেসে নিঃস্ব’ শিরোনামের গানটি। লিখেছেন ও সুর করেছেন রাজীব হোসেন।
দোলা বলেন, ‘কী জাদু জানিস গানটি নাটকের জন্য হলেও শ্রোতারা ইউটিউবে আলাদাভাবে গানটি উপভোগ করতে পারবেন। গানের কথা ও সুর নাটকের গল্পের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। তাই নাটকের দর্শকের পাশাপাশি গানটি সংগীতপ্রিয় মানুষের মন জয় করবে বলেও আমার বিশ্বাস।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫