
সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়ানুষ্ঠান ও স্মরণসভার মাধ্যমে বরগুনায় প্রলয়ংকরী সিডরের স্মৃতিময় দিবস পালিত হয়েছে। বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকাল ১০টায় নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। বেলা ১১টায় নলটোনা ইউনিয়ন পরিষদের আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদরের ইউএনও সামিয়া শারমিন ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা।
পাথরঘাটায় সিডরের মৃত্যুবরণ করা ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর পাথরঘাটা স্টেডিয়াম মাঠে এ দোয়া–মিলাদের আয়োজন করে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
ওয়ার্ড কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুলের সভাপতিত্বে দোয়ায় উপস্থিত ছিলেন মৎস্য আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন জমাদার, কাউন্সিলর জামাল হোসেন, রোকনুজ্জামান, ফারুক আকন প্রমুখ।
কলাপাড়ায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে উপকূলের বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে গতকাল বিকেল ৫টায় কুয়াকাটা সৈকতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতের স্মরণ করে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) নেতারা। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়াকাটা সৈকতে ‘নিহতদের শ্রদ্ধায় স্মরণ’ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়াকাটা টুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)।
উপজেলার চাকামইয়া ইউপির বাসিন্দা আল মামুন হাওলাদার বলেন, ‘আজও মনে পড়ে সেই দিনের স্মৃতি। বাবা–মাকে নিয়ে সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে মা হাত থেকে ছুটে গিয়ে হারিয়ে যায়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫