নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে দল বেধে ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি ভবনের গত বৃহস্পতিবার রাতে ওই বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে ফেলে রেখে যায়। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ও ইউনিয়ন দফাদার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বুঝতে পারে । এরপরে তাঁরা লোহাগড়া থানা-পুলিশকে অবহিত করেন।
পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাল বরাত গ্রামের উজ্জ্বল শেখ, আনারুল শেখ, মিটো ফকিরকে আটক করেছে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, চারজন ধর্ষণ করেছে বলে অভিযোগ পেয়েছি। মেয়েটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫