Ajker Patrika

আজকের রাশিফল

কাজী সারওয়ার হোসেন
আজকের রাশিফল

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেম বিষয়ক জটিলতার অবসান হতে হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমা রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ হঠাৎ] করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।

রাজনীতিতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।

রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

­­­­মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে পড়ালেখার বিষয়ে সুখবর পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত