
‘যার প্রয়োজন নিয়ে যান, যার অতিরিক্ত আছে রেখে যান’—এই স্লোগান দেয়ালে লিখে শীতার্তদের জন্য শীতবস্ত্র রাখা আছে। মানবতার এই দেয়াল গড়েছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। মডেল থানার দেয়ালে কয়েক দিন ধরে শীতার্তদের জন্য বিভিন্ন ধরনের পোশাক ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সেবাই পুলিশের ধর্ম। সে জন্য বিত্তবানদের কাছ থেকে পোশাক সংগ্রহ করে মানবতার এই দেয়াল রাখা হয়েছে। সমাজের নিম্ন শ্রেণি ও পথচারী মানুষের শীত নিবারণের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। যাঁদের বাড়িতে অতিরিক্ত পোশাক আছে, সেগুলো এনে এই মানবতার দেয়ালে রাখা হচ্ছে। যাঁদের প্রয়োজন সেগুলো তাঁরা নিয়ে যাচ্ছেন।
মো. হুমায়ুন কবির আরও জানান, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রয়োজন হলে বিত্তবানদের কাছ থেকে আরও পোশাক এনে মানবতার দেয়ালে সরবরাহ করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫