আজ শাবনূরের জন্মদিন। এ উপলক্ষে নতুন ঘোষণা দিলেন চিত্রনায়িকা। আজ থেকে নতুন করে নিজের ইউটিউব চ্যানেল খুলছেন তিনি। এখন থেকে নিয়মিত এই চ্যানেলে প্রকাশ করবেন নিজের বানানো বিভিন্ন ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সময় দিতে চান শাবনূর। সেই উদ্দেশে আগেই একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কিন্তু সেই চ্যানেল হ্যাক হয়ে যায়। চ্যানেলটি পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। শাবনূর নিজেই সেই খবর জানিয়েছেন সবাইকে। তাই এবার নতুন করে খুলছেন ইউটিউব চ্যানেল। ঘোষণাটি তিনি দেশে এসেই দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর হয়ে উঠল না।
শাবনূর আছেন অস্ট্রেলিয়ায়। কথা ছিল জন্মদিনের আগেই দেশে ফিরবেন। দেশেই উদ্যাপন করবেন জন্মদিন। কিন্তু সেটা আর হচ্ছে না। শাবনূর বলেন, ‘দূরে আছি এটা ঠিক, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এখন অনেকটাই নিয়মিত। তাই মনে হয়, সবার কাছাকাছিই আছি। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। আমি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় আছি। এখানেই আমার জন্মদিন উদ্যাপন করব। আবার ইউটিউব চ্যানেল খুলে ভিডিও প্রকাশের প্রস্তুতি নিচ্ছি।’ ভক্তদের জন্যই তাঁর এই উদ্যোগ, জানিয়েছেন শাবনূর।
বাংলাদেশের চলচ্চিত্রে একসময় একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন শাবনূর। প্রয়াত চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ ছবি দিয়ে শাবনূরের অভিষেক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয়ের জন্য ২০০৫ সালে জাতীয় পুরস্কার পান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫