রাজশাহীতে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছাড়াও গজিয়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবার নামে নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। গতকাল শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে স্থানীয় সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নিয়ে চিকিৎসকদের নানা অপকর্মের চিত্রও তুলে ধরেন। তাঁরা বলেন, মানুষ এখন চিকিৎসা ব্যবস্থায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসায় চিকিৎসকদের বর্ধিত ফি নিয়েও অসহায় হয়ে পড়েছেন। বেসরকারি ক্লিনিক, প্যাথলজিতে চিকিৎসকেরা রোগীদের কাজ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন। কর্মসূচি থেকে মানুষের আয়ের সঙ্গে সংগতি রেখে ফি নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, রামেক হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি এখন দায়িত্বরত আনসারেরাও বেপরোয়া হয়ে উঠেছে। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। কখনো কখনো শারীরিকভাবেও তাদের লাঞ্ছিত করা হচ্ছে। এতে রামেক হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কর্মসূচি থেকে রামেক হাসপাতালে হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, রামেক হাসপাতালে খাবারের মান বৃদ্ধি করতে হবে। ভুল চিকিৎসা বন্ধ করতে হবে। হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনা অবিলম্বে বন্ধ করে চিকিৎসাসেবার মান বাড়াতে হবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, আইনজীবী এন্তাজুল হক বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহীর নেত্রী সেলিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বজলুর রহমান, প্রকৌশলী খাজা তারেক, যুবনেতা কে এম জুয়ায়েদ হোসেন জিতু, সমাজসেবক গোলাম নবী রনি, পরিবেশবিদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোজাম্মেল হক, ছাত্রনেতা জাহিদ হাসান প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫