মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার ৭৪ জন শিক্ষার্থীকে বিশেষ কোটায় করোনা টিকা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তারা সবাই ফাইজারের টিকা পেয়েছে।
গতকাল মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ টিকাদান কর্মসূচি।
মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের বিশেষ কোটায় মানিকগঞ্জের মাধ্যমিক পর্যায়ের (১২-১৭ বছর) শিক্ষার্থীদের ফাইজারের ২৬ হাজার টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ১ হাজার ৭৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে চারটি বুথে আটজন টিকাদান কর্মী ও ১৬ জন স্বেচ্ছাসেবী এ টিকা দেন।
এসকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল অনি আফরোজ বলে, ‘স্যারেরা যখন টিকার কথা বলেছিলেন। ভয়ে নিতে চাইছিলাম না। কিন্তু টিকা নেওয়ার পরে ভালো লাগছে।’
মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান বলেন, এর আগে ১৪ অক্টোবর মানিকগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ জন শিক্ষার্থীর পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর সবাই সুস্থ ও ভালো আছে। সে কারণে সবার সম্মতিক্রমে এসকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’
মানিকগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. লুৎফর রহমান বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়। ওই তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়া সব শিক্ষার্থী সুস্থ আছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫