
নারায়ণগঞ্জের বন্দরে ৯ হাজার ৩০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মদনপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী হলেন জামাল হোসেন (৩০) ও রহিমা (২৮)। তাঁরা কুমিল্লার বুড়িচং থানার পাঁচোড়া এলাকার বাসিন্দা।
গতকাল গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের মিডিয়া কর্মকর্তা এএসসিপ রিজওয়ান সাঈদ জিকু জানান, বাসে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ৯ হাজার ৩২০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা নিয়মিত যাত্রীর ছদ্মবেশ ধারণ বিপুল পরিমাণ ইয়াবা চোরাচালান করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও তার আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫