মুখ্যমন্ত্রী হয়েও দুর্নীতির দায়ে তিনি জেলে! অষ্টম শ্রেণি পাস মুখ্যমন্ত্রীকে পদে পদে নাস্তানাবুদ করে ছাড়েন জেলার। হঠাৎ একদিন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজনে। কথায় কথায় জেলার তাঁকে অশিক্ষিত-নিরক্ষর বলে অপমান করেন। এরপরই অষ্টম শ্রেণি পাস মুখ্যমন্ত্রীর জেদ চেপে বসে। জেলে বসেই দশম শ্রেণি পাস করার প্রতিজ্ঞা করেন। শুরু হয় জেলে বসে পড়াশোনার প্রস্তুতি। তারপর? বাকিটা বলবে অভিষেক বচ্চনের নতুন সিনেমা ‘দশভি’।
সিনেমার মুখ্যমন্ত্রী গঙ্গা রামের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। অভিষেক ছাড়াও ‘দশভি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিমরিত কউর এবং ইয়ামি গৌতম। এই প্রথম অভিষেকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নিমরিতকে। অভিষেকের স্ত্রী বিমলা দেবীর চরিত্রে অভিনয় করেছেন নিমরিত, যিনি সাধারণ গৃহিণী থেকে রাজনীতির আঙিনায় এসে মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন। অন্যদিকে, এই সিনেমায় কড়া জেলারের চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। ‘দশভি’র মূল গল্প জেল ও শিক্ষার গুরুত্ব নিয়ে।
অভিষেক জানিয়েছেন, বরাবরই তিনি মাঝারি মানের ছাত্র ছিলেন। পড়াশোনার চেয়ে স্কুলের স্পোর্টস কিংবা নাটকই তিনি উপভোগ করতেন বেশি। তাই শিক্ষা নিয়ে তৈরি সিনেমাটি নিয়েও বিশেষ ভয়ে আছেন। কী রেজাল্ট আসে। ছেলেবেলা ও পরীক্ষার ফল নিয়ে কথা বলছিলেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক। এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘ছোটবেলায় মাঝে মাঝে পরীক্ষার ফল খারাপ হতো। বাবা-মা খুব বকাঝকা করতেন না ঠিকই, তবে ঠান্ডা গলায় মনে করিয়ে দিতেন, তাঁর পড়াশোনার খরচ চালাতে প্রচুর পরিশ্রম করছেন দুজনে। তাই অভিষেকেরও উচিত, সেটা মাথায় রেখে সময় নষ্ট না করে পড়ায় মন দেওয়া। সেটা বকাঝকা করার চেয়ে কোনো অংশে কম ছিল না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫