
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৯ জন চেয়ারম্যান। গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার ক্লাবে বিজয়ী ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা-১ এর সাংসদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুল হক।
সভায় সালমান এফ রহমান বলেন, ‘আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন এক সঙ্গে কাজ করার কারণে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যানদের বিজয় করতে পেরেছি। যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন, আমি তাঁদের বলেছি আপনরা আওয়ামী লীগ করবেন আবার বিদ্রোহী হয়ে নির্বাচন করবেন সেটা হয় না। আপনারা আওয়ামী লীগ থেকে রিজাইন দিয়ে তারপর নির্বাচন করুন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী, সাবেক অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ বেনজির আহমেদ, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক আইজি আব্দুল মান্নান প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫