দুটি রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার। দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চবার ড্রাম স্টিক ঘুরিয়ে তিনি এ রেকর্ডগুলো গড়েন। গতকাল মঙ্গলবার ইরফান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরফান গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে রেকর্ড দুটি গড়েন। প্রথম রেকর্ডে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার তিনি ড্রাম স্টিক ঘুরিয়ে এবং দ্বিতীয় রেকর্ডটি ১ মিনিটে ১২৫ বার ঘুরিয়ে গড়েন।
জানা গেছে, রেকর্ডটি করার জন্য গত ২২ জানুয়ারি আবেদন করেন ইরফান। ২১ মার্চ তিনি এ রেকর্ড গড়লে ৭ জুলাই ই-মেইলে তাঁকে বিষয়টি নিশ্চিত করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
ইরফানের প্রথম রেকর্ডটি এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্ট চ্যাইপার্টের দখলে ছিল। আর দ্বিতীয়টি ছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা ব্রান্ডেন ক্যালবাইয়ের দখলে। ইরফান বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেকে আসীন করতে পেরে আমি অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত। কারণ, আমি আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫