দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী ঊর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে লড়ছেন। বিজয়ী হয়ে তিনি মানুষের পাশে থাকতে চান। চান মাদকমুক্ত সমাজ গড়তে। তাই নির্বাচনে শেষ পর্যন্ত লড়তেও চান তিনি।
ঊর্মি বলেন, ‘আমি জানি, সবাই আমাকে ভালোবাসে। আমি ধনী-গরিব সবার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব। এ প্রত্যাশা থেকে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।’
ঊর্মি আরও বলেন, ‘আমাদের সমাজটা অন্য রকম। নেশাগ্রস্ত থাকে, অভাব-অনটনে থাকে। আমি যদি নির্বাচিত হই, সব সময় দুঃখী মানুষের পাশে থাকব। আমি চাইব, আমার এলাকায় যেন নেশার দ্রব্যের প্রভাব না পড়ে। আমি যথাসাধ্য চেষ্টা করব সমাজ থেকে এ জিনিসটা দূর করতে। আশা করি, মানুষ আমাকে ভোট দিয়ে তাদের পাশে থাকার সুযোগ দেবে।’
ঊর্মির বাড়ি গাজীপুর মহানগরীর পুবাইল থানার বারইবাড়ি এলাকায়। হলফনামার তথ্য অনুযায়ী, ঊর্মির নামে কোনো মামলা নেই। তিনি স্বশিক্ষিত। ঊর্মির কোনো কৃষি বা অকৃষি জমি নেই। তাঁর কোনো বাড়ি-গাড়ি নেই। এ ছাড়া আর কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা অন্য কোনো খাতে কোনো বিনিয়োগ বা কোনো জমানো টাকা নেই ঊর্মির। তবে ব্যবসা থেকে বার্ষিক আয় ১ লাখ ৮০ হাজার টাকা। ঊর্মির কাছে নগদ আছে ৮ লাখ টাকা। এ ছাড়া আছে পাঁচ ভরি স্বর্ণ। ঊর্মির ব্যবহারের জন্য ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে আছে টিভি, ফ্রিজ, এসি ও ফ্যান। আর আসবাবের মধ্যে আছে খাট, সোফা ও ডাইনিং টেবিল।
গাজীপুর-৫ আসনে ঊর্মিসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি (নৌকা প্রতীক)। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান (ট্রাক প্রতীক)।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫