বগুড়ার ধুনট উপজেলায় হুকুম আলী-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর গ্রাম এলাকার পাকা সড়কে ধস দেখা দিয়েছে। গতকাল রোববার পর্যন্ত ওই সড়কের এক পাশের প্রায় ২৫ মিটার অংশ পুকুরে ধসে পড়ে।
১৫ দিন আগে এ ধস শুরু হয়। কিন্তু সড়কটির ওই স্থানে নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কর্তৃপক্ষ বলছে, তারা সড়কের ধসের বিষয়ে জানে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হুকুম আলী থেকে মথুরাপুর বাজার পর্যন্ত সড়কটি দৈর্ঘ্য ১০ কিলোমিটার। সড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ২৫ বছর আগে সড়কটি পাকা করেছে। কয়েক দফা মেরামতও করা হয়েছে সড়কটি। কয়েক দিনের নিম্নচাপের কারণে ভারী বর্ষণের ফলে ওই পাকা সড়কের দুই পাশের শতাধিক স্থানে ধস দেখা দেয়।
স্থানীয় রবিউল ইসলাম জানান, দিনের বেলায় ওই সড়ক দিয়ে সতর্কতার সঙ্গে যাতায়াত করে বিভিন্ন যানবাহন। কিন্তু রাতের অন্ধকারে বিপত্তি ঘটে। সেখানে আলোর ব্যবস্থা না থাকায় গত তিন দিনের মধ্যে দুটি অটোরিকশা গর্তে পড়ে উল্টে গেছে। প্রতিনিয়ত অনেকেই এমন দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা শামসুল হক বলেন, দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার না করা হলে পুরো সড়কটি পুকুরে ধসে যাবে। এতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে ধসের বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫