যশোরের বাঘারপাড়ায় কীটনাশক পানে আলিমুল ইসলাম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার যশোর সদর হাসপাতাল থেকে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলিমুল ইসলামের বাড়ি উপজেলার জামদিয়া গ্রামে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবার ও প্রতিবেশীরা জানান, আলিমুল ইসলাম গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে ঘাস মাড়া ওষুধ পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সকালে খুলনা জেনারেল হাসপাতালের স্থানান্তর করা হয়।
স্বজনেরা তাঁকে খুলনা সদর হাসপাতালের নেওয়ার সময়ে পথিমধ্যে আলিপুর নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘ঘাস মাড়া ওষুধ (কীটনাশক) পানে আলিমুল ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫