Ajker Patrika

মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না তাঁদের

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ২৭
মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না তাঁদের

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুবাগান গ্রামের পিকআপ ভ্যানের চালক মাছুদ রানা (৩৫) ও একই জেলার গোমস্তাপুর উপজেলার দুর্লভপুর গ্রামের মনোরঞ্জন হাওলাদার (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ী মনোরঞ্জনকে নিয়ে চালক মাসুদ রানা বগুড়ার মোকামতলায় মাছ বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। ঘন কুয়াশার কারণে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছুদ রানা নিহত হন। আর গুরুতর আহত হন পিকআপে থাকা মনোরঞ্জন হাওলাদার। তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্র নাথ মণ্ডল আজকের পত্রিকাকে জানান, পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত