
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পঞ্চম ধাপে সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল বুধবার। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। গতকাল সোমবার মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এদিন প্রার্থীরা গ্রামে-গঞ্জে প্রচারে ব্যস্ত সময় পার করেছেন।
জানা যায়, নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকাগুলোতে কোনো সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ ছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন ভোটাররা।
গজারিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৬ জন এবং সংরক্ষিত আসনে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৬টি কেন্দ্রে ৪৫০টি বুথে ভোট গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন হোসেন জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ইউনিয়ন পর্যায়ের ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হবে। শুধু ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫