কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে আছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্য সেন চরিত্রে কামরুজ্জামান তাপু। ২০১৯-২০-এর সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।
আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে সারা দেশে সিনেমাটি মুক্তি পেতে পারে। গতকাল সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। পরিচালক প্রদীপ বলেন, ‘আত্মত্যাগের ৯০ বছর পর এই বীরকন্যাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য কোনো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটি একটি আর্কাইভাল সিনেমা হবে। অনেক দিনের পরিশ্রমের ফসল এই সিনেমা।’
মাতৃভূমির জন্য আত্মত্যাগের এক অমর কাহিনির জন্ম দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা সূর্য সেনের নির্দেশে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে প্রীতিলতা হামলা করেছিলেন চট্টগ্রামের ব্রিটিশ প্রমোদকেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে। মধ্যরাতে হামলা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন।
অভিনেত্রী তিশা জানান, এমন একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলেছেন তিনি। এরপর চিত্রনাট্য পড়তে সময় নেন পরিচালকের কাছ থেকে। চিত্রনাট্য পড়ে আরও মুগ্ধ হয়ে যান। তিশা বলেন, ‘কিছু চরিত্র থাকে, যেসব চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে যে কেউ চোখ বন্ধ করে হ্যাঁ বলে দেবেন, প্রীতিলতা তেমনই একটি চরিত্র। এ ধরনের চরিত্রে কাজের সুযোগ জীবনে একবারই আসে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫