Ajker Patrika

৪০ বছর পর অভিনয়ে একসঙ্গে আফজাল হোসেন-ডলি জহুর

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮: ৪৭
৪০ বছর পর অভিনয়ে একসঙ্গে আফজাল হোসেন-ডলি জহুর

১৯৮৩ সালে আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় বিটিভির জনপ্রিয় নাটক ‘সুখের উপমা’য় একসঙ্গে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও ডলি জহুর। এরপর আর কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। দীর্ঘ ৪০ বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন আফজাল হোসেন ও ডলি জহুর। অভিনয় করলেন জাতীয় শোক দিবস উপলক্ষে তৈরি ‘আবার আসিবো ফিরে’ নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। শুটিং হয়েছে রাজবাড়ীতে।

আবার আসিবো ফিরে নাটক নিয়ে ডলি জহুর বলেন, ‘এটি একটি প্রতীকী নাটক। গল্পটা এক কথায় অসাধারণ। অনিমেষ দারুণ গল্প লিখেছে। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে নাটকটির কাজ শেষ করেছে। দীর্ঘদিন পর আফজালের সঙ্গে কাজ করলাম। সর্বশেষ তার সঙ্গে সুখের উপমা নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করতে এসে অনেক স্মৃতিই মনে পড়ছিল। এ নাটকে আফজাল অভিনয় করেছে শিক্ষকের চরিত্রে। আমি করেছি তার স্ত্রীর চরিত্র। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ 

আফজাল হোসেন বলেন, ‘নাটকটির শুটিংয়ের সময় প্রাকৃতিক দুর্যোগ ছিল। অনেক বৃষ্টি হচ্ছিল। সবারই বেশ কষ্ট হচ্ছিল। তবু কাজটি ভালোভাবে করার চেষ্টা করা হয়েছে। আর ডলি ভাবির সঙ্গে সেই আশির দশকে কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবেই বহুকাল পর কাজ করতে এসে অনেক কিছুই মনে পড়ে যায়। খুব মনে পড়ছিল আতিক ভাইয়ের কথা, সুন্দর ছিল সুখের উপমা নাটকটি।’ 
শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বিটিভিতে প্রচার হবে ‘আবার আসিবো ফিরে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত