বিয়ের ১৭ বছরের মাথায় দুই মেয়েকে নিয়ে রণধীর কাপুরের সংসার ছেড়েছিলেন ববিতা কাপুর। চেম্বুরের আরকে বাংলো ছেড়ে থাকতে শুরু করেন লোখন্ডওয়ালার একটি ভাড়া করা বাড়িতে। দুই মেয়ে কারিশমা ও কারিনাকে বলতে গেলে ববিতা একাই বড় করেছেন। এভাবেই দীর্ঘ ৩৫ বছর কাটিয়ে দিয়েছেন তিনি। তবে আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি রণধীর-ববিতার।
আলাদা থাকার সময়েও রণধীরের যেকোনো সমস্যায় পাশে থেকেছেন ববিতা। কাপুরদের বাড়ির বউ হিসেবে সব দায়িত্বও পালন করেছেন। তবে রণধীরের সঙ্গে এক ছাদের তলায় থাকেননি দীর্ঘ ৩৫ বছর। এখন দুজনেরই বয়স বেড়েছে। পরিস্থিতি বদলেছে। শেষ বয়সে ফের কাছাকাছি এলেন রণধীর ও ববিতা।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বান্দ্রার বাড়িতে গত সাত মাস ধরে একসঙ্গে থাকছেন রণধীর-ববিতা। মা-বাবার এই সিদ্ধান্তে খুশি তাঁদের দুই মেয়ে কারিশমা ও কারিনা। অন্তত শেষ বয়সে এসে একে অপরের খেয়াল তো রাখতে পারবেন তাঁরা!
রণধীর কাপুর ও ববিতার প্রথম দেখা হয় ১৯৬৯ সালে, বাবা রাজ কাপুরের ‘সঙ্গম’ সিনেমার সেটে। সেখান থেকেই ভালো লাগা, তারপর প্রেম। তবে সবটাই চলছিল লুকিয়ে। একসময় রাজ কাপুর জেনে ফেলেন তাঁদের সম্পর্কের কথা। অনেকটা পারিবারিক চাপে পড়ে ১৯৭১ সালে ববিতাকে বিয়ে করেন রণধীর। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন তাঁদের আলাদা হওয়ার কারণ। রণধীর বলেন, ‘ওর (ববিতা) কাছে আমি একজন ভয়ানক মানুষ ছিলাম, যে রোজ মদ খায়, দেরি করে বাড়ি ফেরে। এসব ওর পছন্দ ছিল না। আমিও ওর মতো করে থাকতে চাইনি। আর আমি যেমন, সেটা ও মেনে নিতে পারেনি। ভালোবেসে বিয়ে করা সত্ত্বেও তাই আমরা আলাদা হয়ে যাই। দুই মেয়েকে ও খুব সুন্দর করে মানুষ করেছে। মেয়ে দুটো নিজেদের ক্যারিয়ারে সফল। একজন বাবা হিসেবে আমি এর চেয়ে বেশি আর কীই-বা চাইতে পারি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫