Ajker Patrika

আজকের রাশিফল

কাজী সারওয়ার হোসেন
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯: ০৭
আজকের রাশিফল

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক হোন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন(২২ মে-২১ জুন)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

কর্কট(২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে পড়ালেখার সুযোগ পেতে পারেন। সৃজনশীল পেশার সুনাম অর্জিত হবে। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। রাজনীতি থেকে দূরে থাকুন।

সিংহ(২৩ জুলাই-২৩ আগস্ট)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।

কন্যা(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) 

র্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগ মুক্তি ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। স্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত