
কক্সবাজারের টেকনাফ থেকে ২ কেজি ৬৪ গ্রাম আইস জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার ঝাউবাগান এলাকা থেকে আইসগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানান।
খালিদ মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীপাড়া মেরিনড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানের মধ্যে পাচারের উদ্দেশ্য মাদকদ্রব্য রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি দল সেখানে অভিযানে যায়। পরে সেখানে তল্লাশির একপর্যায়ে ঝাউবাগানের একটি গাছের নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়। জব্দকৃত ব্যাগের ভেতর থেকে ১০ কোটি ৩২ লাখ টাকা মূলের ২ কেজি ৬৪ গ্রাম আইস পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খালিদ মোহাম্মদ বলেন, জব্দ আইসগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের স্টোরে রাখা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫