
চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার বাড়িতে কাজ করার সময় তাঁদের মৃত্যু হয়। তাঁরা ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে মারা গেছেন বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিয়োজিত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
নিহত শ্রমিকদের নাম লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮)। এর মধ্যে লিটন উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালীউল্লাহ পাঠানের ছেলে এবং রাসেল উপজেলার হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন বারিগাঁও এলাকায় বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন।
নিহতদের একাধিক আত্মীয় জানান, গতকাল সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যান তাঁরা। পরে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির মালিক মোবাইল ফোনে তাঁদের খবর দেয়।
বাড়ির মালিকের স্ত্রী মমতাজ বেগম জানান, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের না দেখে মোবাইল ফোনে কল দিলে ট্যাংকের পাশে রিং বাজার শব্দ পাই। পরে ট্যাংকের ভেতরে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে সবাইকে ডাকি। ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানাই।’
বাশার মোল্লা জেলার কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তাঁর স্ত্রী মমতাজ বেগম মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান,৩-৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন বাশার মোল্লা। এক মাস আগে তাঁর ভবনে ট্যাংকের কাজ শেষ হয়েছে। মালিককে মোবাইল ফোনে জানিয়ে ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশন ইনচার্জ আশাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ‘শুক্রবার সকালে সেফটিক ট্যাংক থেকে লিটন ও রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫