
ময়মনসিংহ জিলা স্কুলের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে জিলা স্কুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় তারা।
আন্দোলনকারীরা জানিয়েছে, গত মঙ্গলবার দুপুরে নগরীর বাউন্ডারি রোডে জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাসান আল আরাফ, দশম শ্রেণির শিক্ষার্থী আবু হামেদ কৃষাণসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় আরাফের মা মোছা. রুনা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে আফরোজ খান মডেল স্কুলের শিক্ষার্থী মোস্তুফা কামাল, রিয়াসেদ পারভেজ, লিমন আহম্মেদ মুগ্ধ, নাহি, বিজয়, রাফসান রুদ্র, স্বপনীল সরকার ও শুভসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী আফিফ আলম রেদওয়ানের কথায়, ‘নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে আফরোজ খান মডেল স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমাদের প্রায় সময় মিছিল-মিটিংয়ে যেতে বলে। না গেলেই হামলার শিকার হতে হয়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময়ে আমাদের হুমকি দেয়।’
আরেক শিক্ষার্থী মীর মো. ফুজাইলের ভাষ্য, ‘আমরা প্রাইভেট পড়তে গেলে তারা প্রোগ্রামে যেতে বলে। গত মঙ্গলবার প্রাইভেট পড়ে বের হওয়ার সময় মোস্তুফা কামাল, রিয়াসেদ পারভেজ ও লিমন আহম্মেদ মুগ্ধদের কথা না শোনায় শিক্ষার্থীদের ওপর হামলা করে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার বিষয়টি আমরা তদন্ত করছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫