
অনেক দিন ধরেই আত্মগোপনে আছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এর মধ্যে তাঁর বিয়ে, সন্তান হওয়ার খবর ছড়িয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলতে শোনা যায়নি অভিনেত্রীকে। গতকাল দুপুরে পপির এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইউটিউবে। ওই ভিডিওতে পপি বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। বলেছেন, কেন তিনি সিনেমা থেকে দূরে! তবে বিয়ে ও সন্তান নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ভিডিও বার্তায় পপি বলেন, ‘আমার মানসম্মানের ভয় ছিল, জানের ভয় ছিল। সবকিছু মিলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি সিনেমা থেকে।’ অভিনেত্রীর অভিযোগ, ‘বর্তমান (শিল্পী) সমিতির একটিমাত্র ব্যক্তির কারণে, তাঁর পলিটিকস, তাঁর নোংরামি এবং অনেক রকমের অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণ—আমাদের সবাইকে ব্যবহার করা হয়েছে। আমাদের কাঁধে বন্দুক রেখে সে এই চেয়ারটিতে বসেছে এবং বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে, যেখানে আমি বা আমরা সায় দিইনি। যার কারণে আজকে আমি ভিকটিম।’
তিনবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী পপির চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদও বাতিল করা হয়েছে। এ অভিযোগ জানিয়ে পপি বলেন, ‘আমার মতো শিল্পী যে তিন-তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই আমার সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয়েছে। এত দিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি।’
পপি ইঙ্গিত দিয়েছেন, চলচ্চিত্রের পরিবেশ ভালো হলে আবারও পর্দায় দেখা যাবে তাঁকে। অভিনেত্রী বলেন, ‘আমার সদস্য পদ বাতিলের চিঠিটি এখনো আছে। আমি নিজেকে সরিয়ে নিয়েছি এই নোংরা পরিবেশ থেকে। যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব। এই নোংরা মানুষগুলো যদি সরে যায় তখন ইন্ডাস্ট্রিতে কাজ করব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫