টিভি নাটকের অভিনেত্রী তানজিন তিশার ক্ষেত্রে সাফল্য ও প্রেমের গুঞ্জন যেন হাত ধরাধরি করে চলে। কয়েক বছর ধরে টিভি নাটকপাড়ায় কান পাতলেই শোনা যেত তিশার প্রেমের গুঞ্জন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেন তিশা। সেসব ছবি তাঁর প্রেমের গুজবকে উসকে দিত। তবে প্রেমের বিষয়ে সব সময় মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী, হেসেই উড়িয়ে দিয়েছেন। অবশেষে এবার তিশা নিজেই স্বীকার করলেন, প্রেমে পড়েছেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রেম-বিয়ে নিয়ে কথা বলেন তানজিন তিশা। প্রেম করছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ প্রেম করছি।’ প্রেমের বিষয়টি স্বীকার করলেও কাকে মন দিয়েছেন তিনি, সেটা জানাননি। তবে এটুকু স্পষ্ট করেছেন, তাঁর প্রেমিক মিডিয়ার কেউ নন। মিডিয়ার বাইরের। তবে চুটিয়ে প্রেম করলেও বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তিশা।
তিশা বলেন, ‘বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেব আরও কিছুদিন পর। আমার বাবা চলে গেছেন। এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা—সবকিছুতেই তো সময় লাগে। এ জন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।’
ক্যারিয়ারের শুরুর দিকে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তানজিন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন হাবিব-তিশা। হাবিবের সঙ্গে সে সম্পর্ক অবশ্য বেশি দিন টেকেনি। ২০১৭ সালের শেষের দিকে তিশা নিজেই জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সম্পর্কটা আর নেই।
এরপর বিভিন্ন সময়ে শোবিজের আরও কয়েকজনের সঙ্গে তিশার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তার কোনোটির সত্যতা পাওয়া যায়নি। ইদানীং টিভি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তিশা। রোজার ঈদ উপলক্ষে মাত্র তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫