Ajker Patrika

ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন নিয়ে বিরোধ

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪: ৫০
ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন নিয়ে বিরোধ

গত ২৭ ফেব্রুয়ারি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেদারগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য জিয়াউদ্দীন বলেন, একই দিনে একটি অডিটোরিয়ামে বসে বাগোয়ান ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দিয়ে কীভাবে কমিটি গঠন করা হয়, তা বোধগম্য নয়। এটি সম্পূর্ণ গঠনতন্ত্রবিরোধী কাজ এবং লজ্জাজনক। কোনো সম্মেলন ছাড়া এ কমিটি কীভাবে গঠন করা হলো, তা প্রশ্ন থেকেই যায়।’ এ কমিটির বিষয়ে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা কিছুই জানেন না বলে দাবি তাঁর।

জিয়াউদ্দীন বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাঁরা নৌকার বিপক্ষে ভোট করেছেন, তাঁদের সাংগঠনিক পদ থেকে অটো বহিষ্কার করা হয়েছে। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন মজিবুর রহমান (মধু) বিশ্বাস ও সাধারণ সম্পাদক ছিলেন নজরুল ইসলাম; দুজনই নৌকার বিপক্ষে আনারস প্রতীকে প্রকাশ্যে ভোট করেন। তাহলে তারা কীভাবে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সব ওয়ার্ড কমিটি গঠন করতে পারেন? এবং সেই মঞ্চে নৌকার বিপক্ষে বিজয়ী চেয়ারম্যানও ছিলেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগে কোনো বিরোধ নেই। আর কেউ বিরোধ করতে চাইলে তা কখনো মেনে নেবে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, বাগাট ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মল্লিকসহ বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত