মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় পুঠিয়ায় চার ফার্মেসি (ওষুধের দোকান) মালিককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ প্রতিটি দোকান মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে অভিযান চলানো হয়। এ সময় ফাতেমা, গ্রামীম, সেতু ও লাইফ কেয়ার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে চারটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। চার ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর গতকাল উপজেলা সদরের সব ফার্মেসি বন্ধ করে দেন মালিকেরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫