Ajker Patrika

ফেনী সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত ছিল

জাবি প্রতিনিধি
ফেনী সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত ছিল

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘সন্ত্রাসী এলাকা হিসেবে ফেনী দেশব্যাপী পরিচিত ছিল। আজকে তা আর নেই। বিএনপির মতো নির্যাতনের রাজনীতির দিকে আর ফিরে যেতে চাই না। আমি চাই সব মানুষ যেন মাথা উঁচু করে সম্মানের সঙ্গে ফেনীতে বাস করে।’

গত শুক্রবার বিকেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ফেনীর (জুসাফ) সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজাম উদ্দিন হাজারী এসব কথা বলেন। 
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জুবায়েদ সাদিক আশিক, জালাল উদ্দীন চৌধুরী পাপ্পু, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এ কে এম শাহিদ রেজা শিমুল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী প্রমুখ।

নিজাম হাজারী আরও বলেন, ‘২০০১-০৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের ওপর যে নির্যাতন বিএনপি করেছে আমরা সেদিকে আর ফিরতে চাই না। এখন আমরা ফেনীবাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত