Ajker Patrika

স্বেচ্ছাসেবক দলে পদ না পেয়ে ঝাড়ু মিছিল

মুলাদী প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৭
স্বেচ্ছাসেবক দলে পদ না পেয়ে ঝাড়ু মিছিল

মুলাদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর রোডের বেলতলা এলাকায় এই মিছিল করা হয়। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন।

গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুলাদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি পদবঞ্চিত নেতা–কর্মীরা জানতে পেরে শুক্রবার মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন পদবঞ্চিত উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক প্রার্থী মো. সোয়েব সিকদার, সদস্যসচিব প্রার্থী নজরুল ইসলাম সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্যসচিব প্রার্থী মাসুদ খান রিকু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত