
ফরিদপুরে সালথায় ১৮ বছর ধরে প্রভাবশালীর দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সালথা বাজারের হাইস্কুল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতার। এ সময় সার্ভেয়ার, তহসিলদার ও সালথা থানা-পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা বাজারের সরকারি রাস্তা দখল করে স্থানীয় ভাওয়াল গ্রামের জাফর মুন্সি দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। খবর পেয়ে তৎকালীন সালথার সাবেক ইউএনও মোহাম্মদ হাসিব সরকার দোকানঘর বন্ধ করে দেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জাফর মুন্সী আবার দোকান খুলে ভাড়া দেন। পরবর্তী প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, ১৮ থেকে ২০ বছর ধরে সরকারি রাস্তা দখল করে দোকানঘর দেওয়ায় আমাদের চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। আমরা এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ জানিয়েছি সরকারি রাস্তাটি দখলমুক্ত করে চলাচল উপযোগী করার জন্য।
এ বিষয়ে দোকানঘর নির্মাণকারী ঘর মালিক জাফর মুন্সী বলেন, ‘এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এখানে কিছু সরকারি ও কিছু মালিকানা সম্পত্তি রয়েছে। আমার দলিল ও পিট দলিল রয়েছে। আমি সালথার সাবেক ইউএনও সারের অনুমতি নিয়েই পুনরায় দোকান খুলেছি।’
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, ম্যাপ দেখে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দেখা যায় সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণের ফলে বাজার দিয়ে চলাফেরা করতে মানুষের খুব কষ্ট হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পর্যায়ক্রমে বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধার করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫