নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো ‘শেখ রাসেল ১৮ তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২১’। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ প্রথম ও নৌবাহিনীর পলাশ চৌধুরী দ্বিতীয় এবং মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার প্রথম এবং সেনাবাহিনীর মোছা মুক্তি খাতুন দ্বিতীয় স্থান লাভ করেছেন। গতকাল রোববার দুপুরে শহরের বাঁধাঘাট চত্বরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয় । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫