Ajker Patrika

নজরুলের জন্মদিনে টিভি আয়োজন

নজরুলের জন্মদিনে টিভি আয়োজন

আজ ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দিনটিকে ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। নির্বাচিত কিছু অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।

বিটিভি
রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘কারারুদ্ধ নজরুল’। মো. নজরুল ইসলামের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। অভিনয়ে ঝুনা চৌধুরী, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, সাম্য প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, কবিতা লেখা ও রাজদ্রোহের অভিযোগে কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড দেয় ব্রিটিশ সরকার। জীবনের বিভিন্ন সময়ে তিনি প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং হুগলি ও বহরমপুরের জেলে কারাভোগ করেছেন। এ নাটকে কবির কারাজীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে।

এ ছাড়া বিটিভিতে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘সৃষ্টির মহানন্দে’। অনুষ্ঠানে গান গেয়েছেন খায়রুল আনাম শাকিল, ফাতেমা তুজ জোহরা, ইয়াকুব আলী খান ও ছন্দা চক্রবর্তী। আলোচনা ও আবৃত্তি করেছেন নজরুল গবেষক মুন্সি আবু সাইফ। আরও থাকছে ড. নাশিদ কামালের গ্রন্থনা ও উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠান ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম’। আলোচনায় অংশ নিয়েছেন গবেষক ও লেখক ড. বিশ্বজিৎ ঘোষ এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লা। 

এ ছাড়া রুমা আকতারের প্রযোজনায় প্রচারিত হবে নজরুল সাহিত্য নিয়ে নৃত্যনাট্য ‘চির উন্নত মম শির’। নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব।

এনটিভি
রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ‘এ লগন গান শোনাবার’। সরাসরি এই গানের অনুষ্ঠানে আজ নজরুলসংগীত শোনাবেন সংগীতশিল্পী ঋতুরাজ ও প্রিয়াংকা বিশ্বাস। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন আফরিন অথৈ।

বাংলাভিশন
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানা। বাঙালির জীবনে নজরুলের গান, কবিতার প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন শিল্পী। নূঝহাত সাওমের সঞ্চালনা ও আবু হানিফের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখা যাবে আজ সকাল সাড়ে ৮টায়।

মাছরাঙা
রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘অগ্নিগিরি’। নজরুলের ছোটগল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন মনি হায়দার, পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী, মাসুম বাশার প্রমুখ। গল্পে দেখা যাবে, বীররামপুর গ্রামের পাটোয়ারি আলী নসীব মিঞার বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করে সবুর। সে নসীব মিঞার একমাত্র মেয়ে নূরজাহানকে আরবি পড়ায়। অত্যন্ত লাজুক স্বভাবের সবুর কখনো চোখ তুলে নূরজাহানের দিকে তাকায় না। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। এদিকে গ্রামের দুষ্টু ছেলে রুস্তম ও তার সহযোগীরা উত্যক্ত করে সবুরকে। শেষ পর্যন্ত এক করুণ পরিণতির মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে।  

দুরন্ত টিভি
রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ‘গুণীজন’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। উপস্থিত থাকবেন নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক ও ফাতেমা তুজ জোহরা। শিশুশিল্পী সমাদৃতা প্রহর ও কাওছার বিন মাহমুদের সঙ্গে অতিথিদের গল্প-কথায় জানা যাবে নজরুলগীতির নানা বিষয়। জানা যাবে কবি নজরুলের বর্ণিল জীবনের নানা দিক। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু এবং এ কে কমল।

এ ছাড়া সকাল ৯টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রূপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত