ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করে অনির্বাণ চক্রবর্তীও যথেষ্ট খ্যাতি পেয়েছেন।
যিনি চরিত্রটি সৃষ্টি করেছেন, তাঁর নাম সুজন দাশগুপ্ত। তাঁর বই থেকেই তৈরি হয়েছে একেনকে নিয়ে সিনেমা ও সিরিজ। গতকাল সকালে পাওয়া গেল তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর। বুধবার সকালে কলকাতার ফ্ল্যাট থেকে লেখকের মৃতদেহ উদ্ধার হয়।
দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন সুজন দাশগুপ্ত। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ‘একেন বাবু’র নতুন বই প্রকাশ করতে। জানা গেছে, কলকাতার সার্ভে পার্ক উদিতা আবাসনে ফ্ল্যাট রয়েছে সুজন দাশগুপ্তর। সেখানেই ছিলেন ৮০ বছর বয়সী এই লেখক। এক দিন আগেই তাঁর স্ত্রী শান্তিনিকেতনে গিয়েছিলেন। ফলে ওই দিন ফ্ল্যাটে একাই ছিলেন সুজন দাশগুপ্ত।
বুধবার সকালে কাজের লোক এসে ফ্ল্যাটের দরজায় বারবার নক করেও কোনো সাড়া পাননি। বিপদ টের পেয়ে নিরাপত্তারক্ষীকে খবর দেন। সুজন দাশগুপ্তর আত্মীয় ও নিরাপত্তারক্ষীরা এসে দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে তাঁরা লেখকের মৃতদেহ দেখতে পান। বাথরুমের বাইরে মেঝেতে লেখকের দেহ পড়ে ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, বাথরুমে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। আজ লেখকের ময়নাতদন্ত হওয়ার কথা।
একেন বাবু সমগ্র ছাড়াও ‘নিভৃতে’, ‘কৌতুকী’, ‘খিলখাবানার গাম্বিলো’, ‘সুজনকথা’র মতো অনেক জনপ্রিয় বই লিখেছেন সুজন দাশগুপ্ত।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫