
একটি চোরাই অটোরিকশার রং পরিবর্তন করার সময় শরীফ (২২) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে পৌরসভার দিও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শরীফ উপজেলার শিলপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কয়েকজন যাত্রীবেশে স্থানীয় আজিজুল হকের অটোরিকশায় ওঠে। পরে পৌরসভার চরপাড়া এলাকায় পৌঁছালে চালক আজিজুলকে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নেয় তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা-পুলিশ পৌরসভার দিও এলাকায় অটোরিকশাটিতে রং করার সময় শরীফকে হাতেনাতে ধরে ফেলে।
এদিকে অটোরিকশা উদ্ধারের খবর পেয়ে ওই চালক ফুলপুর থানায় এসে শনাক্ত করেন এবং থানায় মামলা করেন। পরে পুলিশ অটোরিকশাটি আজিজুল হকের কাছে হস্তান্তর করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অটোরিকশার মালিক আজিজুল মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫