Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় জবি ছাত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ৪৩
সড়ক দুর্ঘটনায় জবি ছাত্রীর মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইটবাহী ট্রাকের চাপায় সাবরিনা আক্তার মিতু (২২) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সোনাইমুড়ী পৌরসভার রামপুর মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবরিনা আক্তার মিতু সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের ভূঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।

ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা ট্রাক ও ছাত্রীর লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত