
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গা শিবির থেকে অপহৃত যুবক ও কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৬ এপিবিএনের একটি দল এ যুবককে অপহরণের খবর পায়। পরে তারা পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে ব্লক-এ/ ১৪–এর বাসিন্দা মো. ইয়াসিনের ছেলে মো. একরামকে (২০) অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এদিকে ২১ নম্বর চাকমারকূল শিবিরে দায়িত্বরত ১৬ এপিবিএনের সদস্যরা মৌখিক অভিযোগের ভিত্তিতে পালংখালী প্রাইমারি স্কুলের পেছনে স্থানীয় আবু ফয়েজের বাসায় অভিযান চালিয় চালায়। সে সেখান থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত বুধবার বিকেলে রোহিঙ্গা বাজার থেকে সে নিখোঁজ হয়েছিল।
এ বিষয়ে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম বলেন, পৃথক অভিযানে উদ্ধার যুবক ও কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক জিডি দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫