Ajker Patrika

সেপ্টেম্বরে সর্বোচ্চ সুদহার ১০.১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেপ্টেম্বরে সর্বোচ্চ সুদহার ১০.১৪ শতাংশ

ব্যাংকের ঋণের ক্ষেত্রে ‘স্মার্ট’ (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) পদ্ধতিতে প্রতি মাসের জন্য সুদহার ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে চলতি সেপ্টেম্বরে নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১০ দশমিক ১৪ শতাংশ সুদ নিতে পারবে। গতকাল রোববার এ সুদের হার বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, প্রতি ছয় মাসের গড় সুদহার হচ্ছে ‘স্মার্ট’ রেট। এর আগে গত জুন ও জুলাই মাসের ‘স্মার্ট’ রেট ছিল ৭.১০ শতাংশ। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের প্রথম কার্যদিবসে চলতি মাসের জন্য প্রযোজ্য ‘স্মার্ট’ রেট ঘোষণা করে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এ নিয়ম অনুযায়ী গতকাল সেপ্টেম্বর মাসের ‘স্মার্ট’ রেট নির্ধারণ করা হয়। নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লীঋণের সুদহার সাধারণ ঋণের চেয়ে ১ শতাংশ কম হবে। সেক্ষেত্রে ‘স্মার্ট’ রেটের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ মার্জিন যোগ হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত