বলিউডে ডন হয়ে প্রথম পর্দা কাঁপান অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভের ‘ডন’। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে একই নামে সিনেমা বানান ফারহান আখতার। এরপর ২০১১ সালে ‘ডন ২’ সিনেমায় আবারও এ চরিত্রে দেখা দেন বলিউড বাদশা। অনেক বছর পর ডন হিসেবে দর্শকদের সামনে আসছেন শাহরুখ। কী ভাবছেন? রণবীর সিংয়ের বদলে শেষ মুহূর্তে ‘ডন ৩’ সিনেমায় থাকছেন শাহরুখ? তা নয়। ফারহানের পরিচালনায় ডন ৩-এ মুখ্য চরিত্রে থাকছেন রণবীরই। তবে বলিউড বাদশাকে অন্য একটি প্রজেক্টে ডনের চরিত্রে দেখা যাবে।
শোনা যাচ্ছে, সুজয় ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে একটি অ্যাকশন-থ্রিলার। সিনেমার নাম ‘কিং’। শাহরুখের স্ত্রী গৌরী খান ও সিদ্ধার্থ আনন্দ প্রযোজনার দায়িত্বে থাকবেন। এতেই ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। কিং খানের সঙ্গে কিং সিনেমায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিং সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে এক গুরু ও তাঁর নারী ভক্তের কাহিনি নিয়ে। এ দুই চরিত্রে অভিনয় করবেন বাপ-বেটি।
কিং সিনেমায় বড় চুল ও দাড়িতে দেখা যাবে শাহরুখকে। ভালো-খারাপ মিলিয়ে ডিজাইন করা হয়েছে তাঁর চরিত্রটি। সেপ্টেম্বর মাসে শুরু হবে সিনেমার শুটিং। শাহরুখ ও সুহানা খান ইতিমধ্যে অ্যাকশন দৃশ্যের জন্য ট্রেনিং শুরু করেছেন। ডনের চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তনের খবরে প্রবল উৎসাহী তাঁর ভক্তরা। গত বছর তিনটি সুপারহিটের পর এ বছর বড় পর্দা থেকে বিরতি নিয়েছেন শাহরুখ। এর মাঝেই সামনে এল তাঁর নতুন কাজের খবর।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫