প্রশ্ন: আমার নখ খুব পাতলা। একটু বড় হলেই ভেঙে যায়। নখের ভঙ্গুরতা দূর করতে কী করতে পারি?
শাম্মী আক্তার, ঢাকা
উওর: রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল লাগিয়ে নিতে হবে। পানির কাজে গ্লাভস ব্যবহার করুন। পানি কম লাগাবেন। পানির কাজ শেষে সব সময় হাতে হ্যান্ড ক্রিম বা লোশন লাগাবেন। কাজ না হলে কসমেটোলজিস্টদের সঙ্গে দেখা করে তাঁদের পরামর্শে চলুন।
প্রশ্ন: মুখের রোমকূপ অনেক বড় দেখা যায়। নাকের দুপাশে, চিবুকে উন্মুক্ত রোমকূপ চোখে পড়ে। রোমকূপ ছোট করার কয়েকটি ঘরোয়া উপায় জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উওর: রোমকূপ ছোট করার ঘরোয়া পদ্ধতি তেমন নেই। তাই বিউটি ক্লিনিকে আসতে হবে। অ্যালকোহল ফ্রি কসমেটিকস, মুলতানি মাটির প্যাক লাগালে উপকার পাবেন। পোর মিনিমাইজিং ফেসওয়াশ, টোনার, সেরাম, সানব্লক, নাইট ক্রিম আছে। এগুলো ব্যবহার করতে পারেন। বায়োহাইড্রা, স্কিন মেসো ইত্যাদি ট্রিটমেন্ট নিয়মিত নিতে হবে।
প্রশ্ন: শেভ করার পর রেজর বাম্প হয়। কোনো কোনো বাম্প বড় হয় এবং এক সময় পেকে যায়; কিন্তু এসব বাম্প সেরে যাওয়ার পরও কালো দাগ থেকে যায়। কী করতে পারি এই দাগ দূর করতে?
নেহাল রহমান, কুষ্টিয়া
উওর: হেয়ার ফল লাইনের উল্টোদিকে শেভ করবেন না। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নেবেন। এরপর আফটার শেভ লোশন লাগাতে হবে। তারপর লাইট ময়েশ্চারাইজার বা সানব্লক লাগিয়ে নিতে হবে। দাগগুলো দূর করার জন্য স্টেরয়েড, লেড ফ্রি সেফ স্পট রিমুভিং ক্রিম, ফেসওয়াশ, সেরাম, ফেসপ্যাক ব্যবহার করতে হবে। সঙ্গে বিউটি ক্লিনিক থেকে বায়োহাইড্রা ফেসিয়াল ট্রিটমেন্ট করিয়ে নিলে দ্রুত ফল পাবেন।
প্রশ্ন: শীত এলেই চুল খুব বেশি শুষ্ক হয়ে পড়ে। আগা ফেটে যায়। শুষ্ক চুলের জন্য কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত?
সুস্মিতা বর্মণ, বরিশাল
উওর: শীতকালে চুল এবং মাথার ত্বকের ধরন বুঝে রোজ শ্যাম্পু করা দরকার। শ্যাম্পু শেষে কন্ডিশনার, সেরাম অবশ্যই লাগাতে হবে। সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করার আগে মাথার ত্বকে তেল ম্যাসাজ করে নিতে হবে। নিয়মিত পারলারে গিয়ে হেয়ার স্পা, প্রোটিন থেরাপি নিলে এ সমস্যা আর থাকবে না।
প্রশ্ন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কীভাবে যত্ন নেওয়া উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
উওর: প্রচুর ফল খান, সঙ্গে পর্যাপ্ত পানি। দিনের বেলা ভালো সানস্ক্রিন এবং রাতে নাইট ক্রিম ব্যবহার করুন। মাসে অন্তত একবার একটা ভালো মানের ব্লিচ ছাড়া ফেসিয়াল করাবেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫