শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছে সহজিয়া ব্যান্ড। ‘আয়না’ শিরোনামের গানটি লিখেছেন ব্যান্ডের ভোকাল রাজীব আহমেদ রাজু। এটি ব্যান্ডের তৃতীয় অ্যালবাম ‘চিঠি’র চতুর্থ গান। এর আগে এই অ্যালবামের ‘চলে যাও’, ‘অচেনা শহর’ ও ‘ফেরা’ শিরোনামের তিনটি গান প্রকাশিত হয়েছে।
নতুন এই গান নিয়ে সহজিয়া ব্যান্ডের রাজু বলেন, ‘আমাদের একধরনের আয়না আছে, যেখানে নিজের বাহ্যিক রূপ দেখা যায়। আরেক ধরনের আয়না আছে—বিবেকের আয়না বা অন্তরের আয়না; যেখানে নিজের ভেতরের রূপ দেখা যায়। সেই আয়নায় নিজের সঙ্গে কথা বলা যায়। আয়না গানে এ ব্যাপারটাই তুলে ধরার চেষ্টা করেছি। এটা আমার অনেক পছন্দের গান। শ্রোতাদেরও ভালো লাগবে।’
আগামী সপ্তাহের শেষ দিকে সহজিয়া ব্যান্ডের ইউটিউব চ্যানেলে আয়না গানটি প্রকাশিত হবে। চিঠি অ্যালবামের প্রথম গান ফেরা প্রকাশ পেয়েছিল ৩ বছর আগে। সেই গানে সহজিয়ার সঙ্গে ছিল লালন ব্যান্ড। পরের গানগুলো সহজিয়ার একক গান। বাকি গানগুলোও নিজেরা করার পরিকল্পনা করছেন বলে জানান রাজু। কবে নাগাদ তৃতীয় অ্যালবামের বাকি গানগুলো প্রকাশ পাবে, এমন প্রশ্নে রাজু বলেন, ‘এই অ্যালবামে মোট ১২টি গান থাকবে। আয়না নিয়ে মোট ৪টি গান প্রকাশ পাচ্ছে। বাকি থাকবে ৮টি গান। ইচ্ছা আছে প্রতি তিন থেকে চার মাসের ব্যবধানে একটি গান প্রকাশ করার।’
২০০৯ সালে প্রতিষ্ঠিত সহজিয়া ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করেছিল ২০১৩ সালে। ‘রঙমিস্ত্রি’ শিরোনামের অ্যালবামটি সাজানো হয়েছিল ৯টি গানে। পাঁচ বছর বিরতি দিয়ে প্রকাশ পেয়েছিল সহজিয়ার দ্বিতীয় অ্যালবাম ‘ঘোড়া’।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫