
কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গয়না ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে স্ত্রীর মর্যাদা পেতে এবং হারানো গয়না ও টাকা ফিরে পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন স্ত্রী। গত শনিবার বিকেল থেকে উপজেলার উত্তর চরসাদীপুর গ্রামের মোজাম সর্দারের বাড়িতে অনশনে বসেছেন স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনরত স্ত্রী রোজিনা খাতুন (২৭) মোজাম সর্দারের ছেলে সুমন হোসেনের স্ত্রী বলে দাবি করছেন। এদিকে রোজিনার অনশনের পর থেকে সুমনের মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়ি থেকে সটকে পড়েছেন।
অনশনরত রোজিনা খাতুন বলেন, ‘সুমনের এলাকায় আমার শ্বশুরবাড়ি ছিল। চার বছর আগে আমার প্রথম স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পরের বছর সুমনের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। ওর কথায় চলতি বছরের ৯ জানুয়ারি ২ ভরি সোনার গয়না ও ১০ হাজার টাকা নিয়ে কুমিল্লা যাই। সেখানে ১ লাখ টাকা দেনমোহরে সুমন আমাকে কোর্টের মাধ্যমে বিয়ে করে। কুমিল্লাতে আমরা তিন দিন থাকি। পরে সুমনের এলাকার মাসুদ নামের একজন আমাদের ফোন করে বাড়িতে চলে আসতে বলেন। মাসুদের কথামতো আমি ও সুমন ১৩ জানুয়ারি সকালে কুমিল্লা থেকে কুমারখালীর কেশবপুর গ্রামে আসি। এ সময় মামা রিপন মোল্লার বাড়ির সামনে আসলে আমাকে রেখে আমার টাকা ও গয়নার ব্যাগ নিয়ে সুমন বাড়ি চলে যায়।’
রোজিনা আরও বলেন, ‘ওই ঘটনার পর সুমন আমার গয়না ও টাকা ফেরত দেবে বলে মোবাইল ফোনে কল দিয়ে ওঁর বাড়িতে ডাকে। আমি সুমনের বাড়িতে গেলে সুমনের মা-বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। আমি সুমনের স্ত্রীর অধিকার চেয়ে অনশনে বসেছি।’
সুমন ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক থাকায় তাঁদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, ‘রোজিনার অনশনের কথা শুনেছি। বিস্তারিত জানি না। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫