
ঝালকাঠির নলছিটি উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে খোকন চন্দ্র শীল নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার রাত পৌনে ১০টায় দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নে মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন মালুহার গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় গতকাল রোববার সকালে জিজ্ঞাসাবাদের জন্য লিপি (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। লিপি অভিযুক্ত সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী।
নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জীব চন্দ্র শীল বলেন, ‘বাড়ির সামনে খাল। সেখানে প্রতিবেশী সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরছিলেন। তাঁকে মাছ ধরতে নিষেধ করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে আমাকে মারধর শুরু করেন। এ ঘটনায় আমার বাবা ভাত খাওয়া অবস্থায় আমাদের বিবাদ থামাতে আসেন। তখন বাবাকে সঞ্জয় ও তাঁর স্ত্রী লিপি মারধর করেন। একপর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘সকালে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল তৈরি করে বেলা ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার বিস্তারিত জানতে লিপিকে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫