একটা চাকরি খুব প্রয়োজন রাতুলের। সামনেই তার বিসিএস ভাইভা। কিছুতেই সুযোগ মিস করা যাবে না। আত্মবিশ্বাস বাড়াতে ভর্তি হয় শুদ্ধ উচ্চারণ কোর্সে। এদিকে মোনালিসা ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে সঠিক বাংলা বলতে পারে না। তাই বাংলা উচ্চারণ ঠিক করতে একই কোর্সে ভর্তি হয় সে-ও। সেখানেই পরিচয় হয় দুজনের। খুনসুটি থেকে একসময় তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। তবে তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় মোনালিসার সৎমা। শেষ পর্যন্ত তাদের প্রেম পরিণতি পাবে, নাকি দিন শেষে সঙ্গী হবে আফসোস—এটাই নাটকের গল্প। নাটকের নামও ‘আফসোস’। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।
নতুন নাটক নিয়ে সেরনিয়াবাত শাওন বলেন, ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখা যাবে আফসোস নাটকে। রাতুল ও মোনালিসার সম্পর্কটা প্রেমের নাকি আফসোসের, সেটা জানা যাবে নাটকটি মুক্তির পর। খায়রুল বাশার ও সাফা কবির দুজনেই খুব ভালো অভিনয় করেছেন। তাঁদের রসায়ন দর্শকদের মন কাড়বে। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরাও নিজেদের জায়গা থেকে ভালো করেছেন। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’
গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে নাটকের ট্রেলার। সোয়া দুই মিনিটের ট্রেলার শুরু হয়েছে খায়রুল বাশার ও সাফা কবির অভিনীত চরিত্রদের খুনসুটি দিয়ে। সাফার ভুল উচ্চারণ নিয়ে খ্যাপান বাশার। তাঁর ওপর ভীষণ ক্ষিপ্ত হন সাফা। আফসোস নাটকে আরও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, দিলু মজুমদার, করভী মিজান রিভি, জাহেদুর রহমান রিপন, তানভীর নাহিদ খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। ১০ জানুয়ারি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আফসোস।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫