Ajker Patrika

আর্থিক অনুদান পেল ক্যানসারে আক্রান্ত শিশু

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১০: ০৬
আর্থিক অনুদান পেল ক্যানসারে আক্রান্ত শিশু

ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়ায় ক্যানসারে আক্রান্ত সাড়ে তিন বছরের শিশু মাহাবুবের পাশে দাঁড়ালেন সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. আইয়ুব আলী। তিনি শিশুটির চিকিৎসার সব খরচ বহন করবেন।

গতকাল বৃহস্পতিবার সকালে দোহার প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে অসুস্থ মাহাবুবের বাড়িতে যান গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব দোহারের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব আলী। এ সময় মাহাবুবের মায়ের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ নেন তিনি। পরে মাহাবুবের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

আইয়ুব আলী বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। তাই মাহাবুবকে সহায়তা করতে আমি এগিয়ে এসেছি। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি আরও বেশি বেশি দান করতে পারি।’ তিনি জানান, মাহাবুবের কেমো থেরাপি দিতে যত টাকা খরচ হবে, সব টাকা তিনি নিজেই বহন করবেন।

আইয়ুব আলীকে ধন্যবাদ জানান দোহার প্রেসক্লাবের সকল সদস্যসহ মাহাবুবদের প্রতিবেশীরাও। এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, কার্যকরী পরিষদের সদস্য তারেক রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সদস্য সুজন হোসেন, জুবায়ের হোসেন, আজকের প্রত্রিকার দোহার প্রতিনিধি শরিফ হাসান, আল আমিন হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত