Ajker Patrika

মুরাদনগরে গাঁজাসহ আটক ৪

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ২১
মুরাদনগরে গাঁজাসহ  আটক ৪

কুমিল্লার মুরাদনগরে গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার গকুলনগর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেল-হাজতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার লালমাই থানার দরবেশ পাড়া গ্রামের নুরুল হক (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হরিপুর গ্রামের এনামুল হক (২৮), একই থানার সাগরতলা গ্রামের শাহ জাহানের ছেলে সুজন মিয়া (২৫) ও উত্তর মৌড়াইল গ্রামের সাজ্জাদ হোসেন (৩০)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সীমান্তবর্তী এলাকা থেকে মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজার হয়ে জেলার লালমাই থানা এলাকার একটি গাঁজার চালানের সংবাদ পাই। এর ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ গকুলনগর এলাকা থেকে ৪ জনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত