আমার নায়িকাজীবনের শুরুর দিকের নায়ক ছিলেন রাজ্জাক। ‘বেহুলা’ সিনেমাতে তাঁর সঙ্গে প্রথম অভিনয়। কাজ করার সময় তিনি আমাকে সাহস জোগাতেন। সহশিল্পী হিসেবে বোঝাপড়াটা প্রথম সিনেমাতেই গড়ে উঠেছিল আমাদের মধ্যে। প্রথম সিনেমাটাই দর্শক গ্রহণ করেছিলেন। হল থেকে সিনেমাটি নামানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল।
সে সময় তো আর পুরস্কার ছিল না। সবচেয়ে বড় পুরস্কার ছিল, হলের বাইরে লাল বোর্ডে ‘হাউসফুল’ লেখা। সেটা আমরা পেয়েছিলাম। বেহুলা দিয়েই বাংলা সিনেমার জোয়ার সৃষ্টি হয়েছিল। এরপর ‘মনের মতো বউ’, ‘জীবন থেকে নেওয়া’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রতিশোধ’সহ অনেক সিনেমায় কাজ করেছি।
আজ নায়করাজ রাজ্জাকের ৮২তম জন্মদিন। নায়ককে নিয়ে স্মৃতিচারণ করেছেন তাঁর সহশিল্পী অভিনেত্রী সুচন্দা
আমাদের একটি টিম ছিল। আমি, রাজ্জাক ও বেবী জামান। অনেক সিনেমায় একসঙ্গে কাজ করেছি আমরা। সে সময় আমাদের সিনেমাকে কোণঠাসা করে রেখেছিল পাকিস্তানিরা। কিন্তু বাংলা সিনেমাকে দাঁড় করানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। প্রচুর কষ্ট করতাম। কাজ নিয়েই ব্যস্ত সময় কেটেছে। রাজ্জাকের অনেক জন্মদিন শুটিং সেটেই উদ্যাপন করেছি। কতশত স্মৃতি তাঁর সঙ্গে, সবই মনে পড়ে! ‘জীবনসঙ্গী’ সিনেমায় মোটরসাইকেলে রাজ্জাককে ধরে পেছনে বসে আছি। একপর্যায়ে পড়ে যাই। অনেক ব্যথা পেয়েছিলাম, ভয়ও। রাজ্জাক আমাকে সাহস জুগিয়েছিলেন।
সহশিল্পী হিসেবে আমাকে অনেক শ্রদ্ধা করতেন রাজ্জাক। তাঁর পরিবারের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। তাঁরা এখনো আমার খোঁজখবর নেন। আমিও তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখি। তাঁর মৃত্যুতে সিনেমা ইন্ডাষ্ট্রির যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। ভক্ত-দর্শকের মনের মণিকোঠায় আজো উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন রাজ্জাক। আসলে কিংবদন্তিরা বেঁচে থাকেন আজীবন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫